Web Analytics

ইরাকের রাজধানী বাগদাদের আল-রশিদ সড়কের ঐতিহাসিক শামাশ ইহুদি বিদ্যালয় ভবনে প্রথম ইহুদি ঐতিহ্যবিষয়ক জাদুঘর চালু হয়েছে। জাদুঘরে পুরোনো শিক্ষাসনদ, হাতে লেখা নথি, পরিচয়পত্র ও পারিবারিক ছবি সংরক্ষিত রয়েছে। এসব নিদর্শনের মাধ্যমে ইরাকের একসময়ের সমৃদ্ধ ইহুদি সম্প্রদায়ের ইতিহাস তুলে ধরা হচ্ছে। বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ইহুদি দানশীল ব্যক্তি ইয়াকুব শ্লোমো শামাশের নামে এর নামকরণ করা হয়েছিল।

জাদুঘরে ইরাকের প্রথম অর্থমন্ত্রী সাসুন হেসকেল এবং সংগীতশিল্পী সালিমা মুরাদের স্মৃতিও স্থান পেয়েছে। বিশ শতকের বিশ ও ত্রিশের দশকে সালিমা মুরাদ ইরাকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পান। ইহুদি সম্প্রদায়ের আইনগত প্রতিনিধি আম্মার আল-তামিমি বলেন, সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে। ইরাকে বসবাসরত ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের প্রধান খালিদা ফুয়াদ এলিয়াহু প্রকল্পটির নেতৃত্ব দেন এবং অর্থায়ন করেছে সম্প্রদায়টির নিজস্ব তহবিল।

এখন পর্যন্ত কোনো ইহুদি দর্শনার্থী জাদুঘরটি পরিদর্শন করেননি, তবে স্থানীয় ইরাকিদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতিহাসবিদ সাদি আল-ইরাকি উদ্যোগটিকে স্বাগত জানিয়ে পুরোনো সিনাগগ ও অন্যান্য ইহুদি উপাসনালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি হিসাবে বাগদাদে এখন মাত্র কয়েকজন ইহুদি রয়েছেন এবং কুর্দিস্তান অঞ্চলে কুর্দি বংশোদ্ভূত প্রায় ৯০ জন ইহুদি বাস করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।