Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এমন পদক্ষেপে তেহরানের নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে এবং ভবিষ্যতে প্রণালিটি পুনরায় চালু করা কঠিন হয়ে পড়বে।

সূত্র অনুযায়ী, ট্রাম্প ও তার সহযোগীরা সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং মনে করছেন, জোর করে প্রণালি উন্মুক্ত করার চেষ্টা করলে যুদ্ধের সময়সীমা প্রেসিডেন্টের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সীমা ছাড়িয়ে যেতে পারে। কর্মকর্তাদের মতে, ট্রাম্পের মূল লক্ষ্য ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র মজুত ধ্বংস করা, এরপর সংঘাত কমিয়ে কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা।

প্রয়োজনে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যাতে তারা হরমুজ প্রণালি পুনরায় খোলার নেতৃত্ব নেয়। তবে আপাতত ট্রাম্প সামরিক বিকল্পকে অগ্রাধিকার দিচ্ছেন না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।