Web Analytics

চলতি মাসে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ‘ইউরোসেটরি’-তে ইসরাইলি সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ফ্রান্স। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইসরাইলি অস্ত্র নির্মাতারা কোনো আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক ব্যবস্থা প্রদর্শন করতে পারবে না। তাদের কেবল আকাশ প্রতিরক্ষা সম্পর্কিত পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।

ফ্রান্সের এই পদক্ষেপ আসে এক সপ্তাহ আগে ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারির পর। ওই নিষেধাজ্ঞা একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পর আরোপ করা হয়, যেখানে দেখা যায় আটক ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা হয়েছে এবং বেন-গভির তাদের সামনে আনন্দ প্রকাশ করছেন।

ঘটনার পর ফরাসি প্রশাসন ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।