বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে সোমবার বেলা ১১টার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন শত শত অটোরিকশাচালক। বিক্ষোভকারীরা ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’সহ বিভিন্ন স্লোগান দেন। চালকদের অভিযোগ, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করা হচ্ছে।
প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর চালকরা রাস্তা ছেড়ে দেন। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোশূন্য পরিস্থিতি ছিল। চালকরা জানান, তাদের দাবি মানা না হলে তারা রাস্তা ছাড়বেন না।
ঘটনাস্থলে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল বলে জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জাহিদুল ইসলাম। অটোচালক সাইফুল ইসলাম বলেন, যেখানে রাস্তা আছে সেখানে অটো চলতে দিতে হবে এবং চালকদের হয়রানি বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশে লাখ লাখ মানুষ অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।