Web Analytics

ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। ইরানের নৌবাহিনী জানায়, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা ব্যবহার করে সমন্বিত ও জটিল অভিযানে স্বয়ংক্রিয় ডুবোযানটি আটক করা হয়েছে।

নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, আটক ডুবোযানটি ‘রেমাস ৬০০’। বিবৃতিতে বলা হয়, যানটি থেকে তথ্য বা ডেটা উদ্ধারের জন্য সেটি বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অভিযান বা সম্ভাব্য উদ্ধার করা তথ্যের বিষয়ে বিবৃতিতে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এর আগে সেপ্টেম্বরে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছিল ইরানের রেভল্যুশনারি গার্ডস। সে সময় ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালির প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উন্নত, মানুষবিহীন ও স্মার্ট একটি সাবমেরিন আটক করার কথা জানিয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।