Web Analytics

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে এবং দেশটির নৌ উৎপাদন ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এক ভিডিও বার্তায় সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের বড় নৌযানের ৯২ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তিনি বলেন, ইরান এখন কার্যকরভাবে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে নৌশক্তি প্রদর্শনের সক্ষমতা হারিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ তথ্য জানায়।

কুপার আরও জানান, ইসরাইলের সঙ্গে শুরু হওয়া যুদ্ধ চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে এবং যুক্তরাষ্ট্র নির্ধারিত লক্ষ্য অর্জনে পরিকল্পনা অনুযায়ী বা তার চেয়েও এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ১০ সহস্রাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হার ৯০ শতাংশ কমে গেছে এবং পুনর্গঠনের সক্ষমতাও ভেঙে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই এবং তেহরান লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, আলোচনা চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।