Web Analytics

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দ্রুত নির্বাচন আয়োজন এবং মানুষের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তরের দাবি জানান। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে নয়-ছয়ের কারণেই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের মধ্যেও নির্বাচন নিয়ে অনীহা দৃশ্যমান। তাঁর ভাষ্য অনুযায়ী, শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর নানা আইন ও রীতির কথা তুলে ধরা শুরু হয়েছে। সরকারের দক্ষতার ঘাটতি এবং কোনো কোনো ক্ষেত্রে সদিচ্ছার অভাবও দৃশ্যমান বলে মন্তব্য করেন তিনি। নতুন সরকার কাজ গুছিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আগের সরকার বা রেজিমের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।