Web Analytics

বাংলাদেশ কোস্ট গার্ড মঙ্গলবার সকালে সুন্দরবনের গহিনে সন্দেহভাজন বনদস্যুদের লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় চালানো এ অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন। তল্লাশিতে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার এবং চারটি একনলা বন্দুকের পাইপ পাওয়া যায়। এছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের দাবি, একটি বনদস্যু দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদগুলো অভিনব কায়দায় গহিন বনে লুকিয়ে রেখেছিল। সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় নিরাপত্তায় অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট এলাকায় টহল বাড়ানো হয়েছে; জব্দ সামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।