Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শুধু সামরিক শক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এবং ফিলিস্তিনিদের কোনো ছাড় দিতে অস্বীকৃতি ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল করছে। মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। তিনি এটিকে ঐতিহাসিক ক্ষোভ, অনমনীয় দৃষ্টিভঙ্গি ও গভীর বিভাজনের ওপর দাঁড়িয়ে থাকা ধ্বংসাত্মক চক্র হিসেবে বর্ণনা করেন। ইউরোপে ইহুদিদের দীর্ঘ নিপীড়নের ইতিহাস স্বীকার করলেও তিনি বলেন, জমি হারিয়ে ফিলিস্তিনিরাও চরম অবিচারের শিকার হয়েছেন।

ওবামার মতে, সহিংসতার চক্র ভাঙার দায়িত্ব শক্তিশালী পক্ষের বেশি এবং সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করলেই চলবে না। তিনি বলেন, বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত সেই পথ বেছে নিয়েছে এবং তাদের বুঝতে হবে, ৭০ লাখ ফিলিস্তিনি এই অঞ্চল ছেড়ে কোথাও যাবেন না। মঙ্গলবার কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট ওবামাকে সম্মানসূচক ডক্টরেট দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।