Web Analytics

ভারতে কারাভোগ শেষে ৫০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এর মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী। রোববার রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিরা যশোর, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর ও মাদারীপুর জেলার বাসিন্দা।

একজন ফেরত আসা ব্যক্তি জানান, তারা ২০১৮ সালে দালালের মাধ্যমে উন্নত জীবনের আশায় অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যান এবং সেখানে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে। বাংলাদেশ ও ভারতের দূতাবাসের সমন্বয়ে এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর ২৫ জন করে গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।