Web Analytics

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ এক প্রস্তাবে জানিয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্রের আদর্শের বিপরীতে গত ৫৫ বছর ধরে দেশ পরিচালিত হয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজনৈতিক পরিষদের সভায় এই প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের জন্মলগ্নের ঘোষণাপত্রে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ নির্ধারণ করা হয়েছিল, রাষ্ট্র সেই পথে চলতে পারেনি। বরং দেশে অসাম্য, মানবিক বিপর্যয় ও নিপীড়নমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পরিবর্তনের এক বিশেষ সুযোগ তৈরি হয়েছে। ১৯৭১ সালে মেহেরপুরের আম্রকাননে গঠিত মুক্তিযুদ্ধকালীন সরকারকে শ্রদ্ধা জানিয়ে প্রস্তাবে একে স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা শুরুতে বাড়লেও দুই মাসের মাথায় কিছুটা হতাশা দেখা দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।