Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রতি ব্যাপক জন-অসন্তোষ, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা এবং জ্বালানির মূল্যবৃদ্ধি গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ। রোববার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, ইরান যুদ্ধ রাজনৈতিকভাবে রিপাবলিকানদের ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষত জ্বালানির দাম বাড়ার কারণে।

ট্রাম্প বলেন, মানুষ যুদ্ধ এবং জ্বালানির বাড়তি দাম পছন্দ করেনি। তিনি ইসরাইলের প্রতি মানুষের ব্যাপক অনীহা ও বিরূপ মনোভাবের কথাও উল্লেখ করেন। তবে রাজনৈতিক ক্ষতির কথা স্বীকার করলেও তিনি ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং একই পরিস্থিতি হলে আবারও একই সিদ্ধান্ত নিতেন বলে জানান।

ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। তিনি দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে এবং তেহরান সমঝোতায় আগ্রহী। তবে ডেমোক্র্যাটদের নির্বাচনী বিজয় আলোচনা জটিল করেছে বলে ইঙ্গিত দেন তিনি। সংঘাত বাড়ানোর ইচ্ছা নেই বলেও জানান ট্রাম্প। গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।