Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভঙ্গুর অর্থনীতি, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং হবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে এবং সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, বিশেষ করে জ্বালানি আমদানিতে ব্যয় দ্বিগুণ হওয়ায়। অর্থমন্ত্রী জানান, সরকার এমন বাজেট প্রণয়ন করতে চায় যাতে রাজস্ব আহরণ বাড়ে, কিন্তু বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও বলেন, সরকার টাকা ছাপাতে চায় না এবং ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে যেতে চায়। উন্নয়ন এগিয়ে নিতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।