Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কয়েকটি ইউরোপীয় দেশের ‘দায়িত্বজ্ঞানহীন’ অবস্থানের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মিথ্যা দাবি পুনরাবৃত্তি না করে ইউরোপের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের নিন্দা করা।

শনিবার রাতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় আরাগচি এই মন্তব্য করেন। আলোচনায় দুই কূটনীতিক আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক পদক্ষেপের নিরাপত্তা, আইনি ও অর্থনৈতিক প্রভাব নিয়ে মতবিনিময় করেন। আরাগচি যুদ্ধবিরতি ও চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ অবস্থা তুলে ধরেন এবং ইউরোপীয় দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি পুনরায় উল্লেখ করেন যে তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইউরোপের উচিত এ বিষয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়া।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।