Web Analytics

ইসলামী ঐক্যজোটের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী ঐক্যজোটের নেতারা রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মো. ইলিয়াস আতহারির নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাতে অংশ নেয়। উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুমায়ুন কবির, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হাফেজ বেলাল হোসাইন, মহাসচিব এইচ এম বরকতুল্লা এবং ঢাকা মহানগর প্রচার সম্পাদক মুফতি আল আমিনসহ অন্যরা।

সৌজন্য সাক্ষাতে রুহুল কবির রিজভী বলেন, দেশকে এগিয়ে নিতে ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নেওয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পরে তিনি ইসলামী ঐক্যজোটের নেতাদের শুভেচ্ছা জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।