Web Analytics

ইরান দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করা হয়। এর আগে শুক্রবার ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত এফ-১৫ই বিমানের উদ্ধার অভিযানে অংশ নেওয়া এ-১০ ওয়ারথগও হামলার মুখে পড়ে। তবে ইরানের দাবি করা বিমানটি ও সিবিএসের প্রতিবেদনে উল্লেখিত বিমান একই কি না, তা নিশ্চিত নয়। উদ্ধার অভিযানে থাকা আরও দুটি মার্কিন বিমান হামলার শিকার হয়। এ সময় এ-১০ বিমানের পাইলট সাগরে ঝাঁপ দিয়ে পরে উদ্ধার হন। দুটি হেলিকপ্টারের একটিতে গুলি চালানো হলে কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করে। অপর পাইলটের সন্ধানে অভিযান চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, এই ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।