Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে সোমবার সকাল সাড়ে দশটার দিকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, স্থানীয় সুপার স্টার কারখানার ওয়েস্টিজ মাল নামানোকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সকালে এক গ্রুপ গার্মেন্টের সামনে এলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। তখন পালানোর সময় অস্ত্রটি ফেলে যায়। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের মতে, হামজা নামের একজন ওয়েস্টিজ মাল নামানোর সময় প্রতিপক্ষ গ্রুপ এসে ঝামেলা শুরু করে, এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অস্ত্রটি ফেলে যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।