Web Analytics

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন। তারা ২০ আগস্ট তার সরকারি বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন। ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’ এই কর্মসূচির কথা জানিয়ে পরীক্ষার ঘটনায় জবাবদিহি ও দায় নির্ধারণের দাবি তুলেছে।

শনিবার শিক্ষার্থীরা ‘তিরঙ্গা যাত্রা’ বের করেন, যা তাদের অনির্দিষ্টকালের আন্দোলনের ২২তম দিন ছিল। মঞ্চের মুখপাত্র পীযূষ সিং বলেন, এতদিন তারা গান্ধীবাদী পদ্ধতিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু তাদের দাবি সরকারের কানে পৌঁছাচ্ছে না। তাই ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল এবং সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তাদের দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে সেখানে অবস্থান নেওয়ার কথাও বলা হয়েছে। শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরে থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত কমিটির তদন্ত চেয়েছেন। তারা কংগ্রেসকে জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।