Web Analytics

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা, যা আগে ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা। রোববার (৭ জুন) নতুন এ দর ঘোষণা করে বিইআরসি।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। নতুন ঘোষণায় প্রতি লিটার জ্বালানির মূল্য ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয় বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারদর ও সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।