Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের হাতে থাকা সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সমাধান ধীরগতিতে আসবে। তিনি আরও বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতির বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে বলেও তিনি জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য পূরণে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।