Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার করেছেন। শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে অধিদপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এ অঙ্গীকার করেন।

মন্ত্রী বলেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত এবং সরকারি কাজে ভুল তুলে ধরা হলে তা সংশোধনে উদ্যোগ নেওয়া হবে। তবে তিনি মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান। গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক।

প্রতিমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু প্রকল্পনির্ভর না হয়ে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনভিত্তিক হতে হবে। তিনি বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ জোরদার, পৃথক রক্ষণাবেক্ষণ তহবিল, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেন। নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়ানোর কথাও বলেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।