জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননের সামগ্রিক পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থির। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওচা) জানায়, সংঘাত পুরোপুরি থামেনি এবং চলমান হামলার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ওচা জানায়, ২ মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে ২,৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রতিদিনই নতুন হামলার কারণে এই সংখ্যা বাড়ছে। বুধবার, ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ইসরাইল বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালায়, এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।