Web Analytics

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মতবিনিময় ও পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক অতিরিক্ত বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকরা উল্লেখযোগ্য অভিযোগ না পাওয়ার কথা জানালেও বিদ্যুৎ বিভাগ বিল প্রস্তুতে করণিক বা প্রযুক্তিগত ভুল দ্রুত সংশোধনের নির্দেশ দেয়। কোনো কর্মকর্তা বা কর্মচারীর অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, লোডশেডিং পরিস্থিতি এবং জেলা পর্যায়ে রুফটপ সৌরবিদ্যুৎ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।