Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সরবরাহ বিঘ্নের আশঙ্কায় মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.০৫ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬.৫৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক উত্তেজনা দেখা দিলে তেল সরবরাহে সরাসরি প্রভাব পড়তে পারে। গুরুত্বপূর্ণ তেল উৎপাদন ও পরিবহন অঞ্চলগুলোতে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাজারের অনিশ্চয়তা বাড়ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে। বাজারসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘ হলে তেলের দাম আরও বাড়তে পারে এবং আমদানিনির্ভর দেশগুলোতে পরিবহন ও উৎপাদন ব্যয় এবং মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।