ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ১৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নৌ মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। শনিবার আইআরজিসি স্থলভিত্তিক সায়াদ-৩জি প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণের উৎক্ষেপণ ফুটেজ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দীর্ঘ-পাল্লার স্থলভিত্তিক সায়াদ-৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সেই সংস্করণের পাল্লা ছিল ১২০ কিলোমিটার, দৈর্ঘ্য ছয় মিটার এবং ওজন ৯০০ কিলোগ্রাম। সাম্প্রতিক পরীক্ষা ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যা ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে তিন দিন স্থায়ী হয়।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষা ইরানের বিমান প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন ও নৌ ব্যবহারের অভিযোজন প্রচেষ্টার অংশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।