Web Analytics

হরমুজ প্রণালি মাসব্যাপী বন্ধ থাকায় বিশ্বজুড়ে নতুন জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যা ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। মায়ের্সকের সাবেক পরিচালক লার্স জেনসেন বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাব ১৯৭০-এর দশকের অর্থনৈতিক বিশৃঙ্খলার চেয়েও বেশি হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর প্রধান ফাতিহ বিরোলও সতর্ক করেছেন যে, এটি ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিশ্লেষকরা জানান, ১৯৭০-এর দশকের সংকট ছিল আরব দেশগুলোর পরিকল্পিত তেল নিষেধাজ্ঞার ফল, যা তেলের দাম চারগুণ বাড়িয়ে বৈশ্বিক মন্দা সৃষ্টি করেছিল। তবে বর্তমান বাজার অনেক বেশি বৈচিত্র্যময় ও সহনশীল হলেও উন্নয়নশীল দেশগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রণালি দ্রুত খুললেও সরবরাহ ঘাটতি ও জ্বালানি ব্যয়ের চাপ অন্তত ছয় থেকে বারো মাস স্থায়ী হতে পারে। স্থিতিশীলতা ফিরবে কেবল যুদ্ধের তীব্রতা কমলে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।