Web Analytics

শনিবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। গোপন বৈঠকের খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালালে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও বীরতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির শেখকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়, এতে এসআই রাজ্জাক গুরুতর আহত হন। সুযোগে সাব্বির শেখ হাতকড়াসহ পালিয়ে যান।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ও ওসি জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার বা সাব্বির শেখের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।