Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত “ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট”-এ অংশ নেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ২৪ ও ২৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের পঁয়তাল্লিশেরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। ডা. জুবাইদা রহমান সম্মেলনে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্প আগত অতিথিদের স্বাগত জানান এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শিশু কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন এবং সম্মেলনের আয়োজনে ধন্যবাদ জানান। তিনি অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সমাপনী অধিবেশনে অংশ নেন।

সম্মেলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ১১টি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষায় উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান ও তাঁর প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।