Web Analytics

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। শনিবার দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই তাঁদের আটক করা হয়। পরে রোববার সকালে তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন।

নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিজেপি বলেছে, দিল্লি পুলিশ শেষ পর্যন্ত অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। পোস্টে দলটি আরও লিখেছে, ‘ককরোচরা কখনো মরে না।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার থেকে মধ্য দিল্লিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশের অভিযান চলছিল। ওই অভিযানে ৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা, সমাজকর্মী এবং বিভিন্ন কনটেন্ট নির্মাতাও ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।