Web Analytics

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ২০তম দিনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন যে দেশটি জ্বালানির দাম বৃদ্ধিজনিত সমস্যার মুখোমুখি। বুধবার মিশিগানের একটি উৎপাদন কারখানায় তিনি বলেন, গ্যাসের দাম বাড়ছে এবং এতে মানুষ কষ্টে আছে। তিনি জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে কোনো ঘোষণা দিতে চান না।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা আগে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির পথ ছিল। ইরান সতর্ক করেছে, হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজকে প্রণালি পার হতে দেওয়া হবে না। এখন পর্যন্ত অন্তত ১৬টি জাহাজ ও ট্যাংকারে হামলা হয়েছে, যদিও ভারত, তুরস্ক ও পাকিস্তানের কিছু ট্যাংকার ইরানের অনুমতিতে পার হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধের আগে থেকে ৪০ ডলার বেশি। এতে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, কিন্তু ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ন্যাটো ও এশিয়ার মিত্ররা এখনো হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।