Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উর্দু ভাষায় দেওয়া এক পোস্টে আরাগচি পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেন, যা তার সৌদি আরব সফরের আগে হয়। ১২ মার্চ শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রিয়াদে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, একটি পাকিস্তানি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে পাকিস্তানের দিকে যাচ্ছে। তবে এ বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।