Web Analytics

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনী জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় তারা ১ হাজার ২৭২টি সামরিক অভিযান চালিয়েছে এবং এতে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি হতাহতদের মধ্যে কতজন নিহত ও কতজন আহত, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেননি।

এক্সে দেওয়া বিবৃতিতে আল-নুজাইলি বলেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথি অবস্থান, সামরিক রসদ, জনবলবাহী বহর, প্রতিরক্ষাব্যূহ, গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহপথ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, এসব অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও ভারী অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, উত্তর ইয়েমেনের আল-জাওফ ফ্রন্টে সরকারি বাহিনীর স্থল অভিযান জোরদার এবং বিভিন্ন অবস্থান পুনর্দখলে এসব তৎপরতা সহায়তা করেছে। মারিব, আল-বায়দা, লাহিজ ও তাইজেও সরকারি অভিযান চলেছে। তাইজে সেনাবাহিনী ও মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষে যুদ্ধবিমান, ড্রোন ও কামান ব্যবহারের কথা জানানো হয়েছে। সেনাবাহিনী বেসামরিক নাগরিক ও স্থাপনা রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।