Web Analytics

শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলার আগে থেকেই ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য আক্রমণের বিষয়ে সতর্ক করেছিল। রাতেই শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া মধ্যপাল্লার ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, রাজধানী বড় ধরনের হামলার মুখে পড়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানান। মেয়র ভিতালি ক্লিচকো বলেন, বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে শুক্রবার রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসকে একটি কলেজে ড্রোন হামলা হয়। রাশিয়া একে ‘জঙ্গি হামলা’ বলে দাবি করে এবং জানায়, অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে। ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা ‘রুবিকন’ ইউনিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে, যা উন্নত ড্রোন প্রযুক্তি উন্নয়নে জড়িত।

সম্প্রতি ইউক্রেন অধিকৃত এলাকায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, যা সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে তুলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।