Web Analytics

ঢাকায় চীনা দূতাবাস মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। বুধবার এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত আবারও আগের মতো চীন-বাংলাদেশ সম্পর্ককে টার্গেট করেছেন এবং বিষয়টিকে অতিরিক্ত সরলীকরণ করে ভুলভাবে উপস্থাপন করেছেন। মুখপাত্রের দাবি, এই ধরনের মন্তব্য গোপন স্বার্থ দ্বারা পরিচালিত।

দূতাবাস জানায়, চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমর্থনের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সহযোগিতা একটি চমৎকার উদাহরণ। চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও পুনরুজ্জীবনে ভূমিকা রাখছে। দূতাবাসের মতে, এই সম্পর্কগুলো স্থানীয় জনগণের সমর্থন ও স্বাগত পেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চীন-বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং কোনো বহিরাগত শক্তির দ্বারা প্রভাবিত হবে না। এ ধরনের সম্পর্ক বাধাগ্রস্ত করার চেষ্টা ব্যর্থ হবে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত রয়টার্সকে বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!