Web Analytics

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ২৩৮/এমপি সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, বিএসএফের পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা এই পুশইনের চেষ্টা চালায়। খবর পেয়ে হাঁপানিয়া বিওপির টহল দল ভারতীয় শূন্য লাইনের ভেতরে তাদের শনাক্ত করে। ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে এবং কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।