Web Analytics

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভ্যাট্রিন হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতির আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুই দেশের সামরিক পরিকল্পনাবিদদের সঙ্গে বৈঠক শেষে তারা এই আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে মিত্র ও অংশীদার দেশগুলোর মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, খোলামেলা আলোচনা এবং দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, যে দেশগুলো ইতোমধ্যে এই প্রক্রিয়ায় অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে প্রকৃত অগ্রগতি সম্ভব বলে আত্মবিশ্বাস প্রকাশ করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে মার্কিন অবরোধ ও উত্তেজনার কারণে স্থবির। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের এই যৌথ উদ্যোগ আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে দাবি করেছিলেন যে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তবে ইউরোপীয় দেশ দুটি কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসনে কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।