Web Analytics

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে দুটি গোপন ঘাঁটি পরিচালনা করেছিল। এর মধ্যে একটি আল-নুখাইব শহরের কাছে অবস্থিত, যেখানে ঘাঁটির অস্তিত্ব গোপন রাখতে ইসরাইলি বাহিনী এক রাখাল ও একজন ইরাকি সেনাকে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে। নিহত রাখালের নাম আওয়াদ আল-শামারি (২৯)। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটি ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের আগেই তৈরি হয়েছিল এবং গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। ঘাঁটিটি বিমান সহায়তা, জ্বালানি রিফুয়েলিং ও চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত হতো।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই ঘাঁটির বিষয়ে জানত, যা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ইরাকের মাটিতে শত্রুভাবাপন্ন বাহিনীর উপস্থিতি বাগদাদের কাছ থেকে গোপন রেখেছিল। এই ঘাঁটিটি পূর্বে প্রকাশিত আরেকটি ইসরাইলি ঘাঁটি থেকে আলাদা। ইরাকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে দেশটির সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান বলেছেন, ইরাক অন্য দেশের ওপর হামলার জন্য তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।