Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন। ভারত থেকে জোরপূর্বক পুশইনের প্রতিবাদ জানাতে এই সফর অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল সাড়ে ১১টায় বেনাপোলে পৌঁছাবেন, সকাল পৌনে ১২টায় সাদিপুর সীমান্ত পরিদর্শন করবেন এবং দুপুর ১টায় বেনাপোলের একটি পর্যটন হোটেলের লবিতে প্রেস ব্রিফিং করবেন।

এনসিপি জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণ করা। এর আগে গত ২২ মে ঝিনাইদহ সীমান্ত সফরে গিয়ে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, পৌর কালেক্টর জামে মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে তার ওপর হামলা চালায়। এর আগে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায়ও তিনি সফর করেছিলেন।

এনসিপি জানিয়েছে, বেনাপোল সফরের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।