Web Analytics

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের পর ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনে বড় ধাক্কা লেগেছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক দৈনিক দ্য গার্ডিয়ান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেট ঘিরে ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনকে খেলাধুলার রাজনীতিকীকরণ হিসেবে দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা শঙ্কায় ম্যাচ ভেন্যু পরিবর্তনের আবেদন করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর পাকিস্তানও সংহতির বার্তা হিসেবে বয়কটের হুমকি দেয়।

আইসিসির সিদ্ধান্তে ভারতীয় বোর্ডের প্রভাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। আইওসি জানিয়েছে, খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ভারতের অলিম্পিক আয়োজক হওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে। দিল্লিতে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন নিশ্চিত হলেও আহমেদাবাদের ২০৩৬ অলিম্পিক বিড এখন নজরদারির মুখে।

আইওসি ভারতের প্রতি বার্তা দিয়েছে যে, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের দৃশ্যমান পদক্ষেপ না নিলে তাদের অলিম্পিক স্বপ্ন আরও অনিশ্চিত হয়ে পড়বে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!