Web Analytics

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারিগাছে পানি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজা মামুন শেখের ধারালো অস্ত্রের হামলায় চাচা হাসানুর শেখ নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সুপারিগাছে পানি দেওয়া নিয়ে হাসানুর শেখ ও মামুন শেখের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মামুন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাসানুরকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন বলে সূত্রগুলো জানিয়েছে।

হাসানুরের চিৎকার শুনে স্বজনেরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।