Web Analytics

জাপান সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান বুধবার টোকিওতে একটি হাসপাতাল, প্রবীণদের বাড়িতে সেবা দেওয়া কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার এবং একটি জাদুঘর পরিদর্শন করেন। দিনের শেষ দিকে তিনি জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকালে হানেদা ইনোভেশন সিটিতে ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মাধ্যমে তাঁর কর্মসূচি শুরু হয়। সেখানে তাঁকে উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে জানানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ক্লিনিকটির সিটি স্ক্যানার বিশ্বে মাত্র পাঁচটি স্থানে রয়েছে। তিনি পেট-সিটি, এমআরআই এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও ধারণা নেন।

পরে বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত হংগো নার্সিং সেন্টার পরিদর্শন করে তিনি নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম দেখেন এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরের পর ইউয়েনো পার্কের টোকিও ন্যাশনাল মিউজিয়ামে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন দেখেন। বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।