আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে, যার মধ্যে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস করতে হবে।
একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ প্রণীত এই নীতিমালার লক্ষ্য হলো পাবলিক টয়লেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত টয়লেট সুবিধা সহজলভ্য করা। এতে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নীতিমালায় কার্যকর ব্যবস্থাপনা, অর্থায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অবকাঠামো প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ ও বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক বাধ্যতামূলক করা হয়েছে, যাতে পানি দূষণ রোধ করা যায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।