Web Analytics

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রায় ৬ কোটি ৪০ লাখ ব্যাকটেরিয়াযুক্ত মশা ছাড়ার একটি প্রস্তাব পর্যালোচনা করছে। গুগলের জীবনবিজ্ঞানভিত্তিক প্রকল্প ‘ডিবাগ’-এর অধীনে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো ল্যাবে উৎপাদিত পুরুষ মশার শরীরে প্রাকৃতিক ব্যাকটেরিয়া ‘ওলবাকিয়া’ প্রবেশ করিয়ে প্রকৃতিতে ছেড়ে দেওয়া, যাতে ক্ষতিকারক ‘সাউদার্ন হাউস মস্কিটো’ প্রজাতির সংখ্যা কমে আসে। এই প্রজাতি ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ওয়েস্ট নীল ভাইরাস ছড়ায়।

ওলবাকিয়া-আক্রান্ত পুরুষ মশা সাধারণ স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে ডিম নিষিক্ত হয় না, ফলে বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায়। যেহেতু পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই এই প্রকল্পে মানুষের জন্য কোনো ঝুঁকি নেই। ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটিকে রাসায়নিক কীটনাশকের তুলনায় বেশি নিরাপদ ও পরিবেশবান্ধব বলে মনে করছেন।

গুগল এই প্রকল্পে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, যাতে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী মশা বাদ দিয়ে কেবল পুরুষ মশা আলাদা করা যায় এবং ড্রোনের মাধ্যমে প্রকৃতিতে ছাড়া যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।