Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান। তিনি চিকিৎসাধীন আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ারকেয়ারের অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে এবং সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হবে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।