Web Analytics

গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতি উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন। আল-জাজিরা মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ হয়নি। এই সময়ের মধ্যে ইসরাইলি হামলায় মোট ১,০১২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,২০৮ জন আহত হয়েছেন। চলমান সহিংসতা যুদ্ধবিরতির অস্থিরতা ও গাজার মানবিক সংকটকে আরও প্রকট করে তুলেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রাণহানি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।