Web Analytics

আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের ই-টায়ারের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গ্যাবন।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন পাভেল হাসান। মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি করেন একটি করে গোল। ম্যাচের নবম মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪০ মিনিটের ম্যাচের প্রথম ২০ মিনিট শেষে তারা ১-০ ব্যবধানে এগিয়ে ছিল এবং মন্টেনেগ্রো সমতা ফেরাতে পারেনি।

বিরতির পর আরও তিন গোল করে বাংলাদেশ। পাভেলের দুই গোলের মাঝখানে গোল করেন শিবাক। বিশ্বকাপে আট ম্যাচে এটি বাংলাদেশের চতুর্থ জয়। এর আগে ফিজিকে ৩-১ গোলে হারানোর পর সিশেলস ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে জয় পায় লাল-সবুজের দল। ওয়েলস ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র এবং পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারও রয়েছে তাদের।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।