Web Analytics

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ উইকেটশূন্য থাকেন। ২০৭ রানের লক্ষ্য জ্যামাইকা দুই বল বাকি থাকতেই পেরিয়ে যায়, ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগেই থামে গায়ানার যাত্রা।

আগে ব্যাট করে শিমরন হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে ২০৬ রান তোলে গায়ানা। হেটমায়ার ৪৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন, যা চলতি সিপিএলে তার দ্বিতীয় শতক। জ্যামাইকার জয়ে মাজ সাদাকাত ৪১, ক্রিক ম্যাকেঞ্জি ৩৪, কিচি কার্টি ৫৬ এবং রোভম্যান পাওয়েল ১৭ বলে ৪০ রান করেন।

মিরাজ চার ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি এবং ব্যাটিংয়ের সুযোগও পাননি। মোহাম্মদ নবীর বদলি হিসেবে প্রথমবার সিপিএলে গায়ানার হয়ে পাঁচ ম্যাচ খেলেন তিনি। প্রথম তিন ম্যাচে ৯ উইকেট নিলেও শেষ দুই প্লে-অফ ম্যাচে উইকেটশূন্য ছিলেন। চার ইনিংসে ৪৮.৮৩ স্ট্রাইক রেটে তার রান ছিল মাত্র ২১।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।