ঢাকার উত্তরা-১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি সংলগ্ন এলাকায় শনিবার বিএনপি নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে শুরু হওয়া ডোবাটিতে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে ভেকু ব্যবহার করা হয় এবং সিটি করপোরেশনের জন্য নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও সারাদিন ধরে চলে এ কার্যক্রম।
আফাজ উদ্দিন জানান, এটি বিএনপির ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ এবং তিনি নির্বাচনের আগে ও পরে এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি উত্তরাকে আধুনিক ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তিনি দিয়াবাড়ি এলাকায় ধানমন্ডি-হাতিরঝিলের আদলে একটি পরিকল্পিত লেকপার্ক নির্মাণের প্রস্তাব দেন এবং শিশু, বয়স্ক ও যুবকদের জন্য আলাদা বিনোদন সুবিধার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর ঘোষণাও দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।