Web Analytics

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরাইলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ওই দিন মোট ১ হাজার ১৪৩ জন ইসরাইলি সেখানে প্রবেশ করেন। ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় তারা মসজিদ চত্বরে ঢুকে কয়েক ঘণ্টা অবস্থান করেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এ সময় প্রাঙ্গণে ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়। এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা নিয়ে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবেই এ ধরনের ঘটনা ঘটছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেন, আল-আকসাকে কেন্দ্র করে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ পবিত্র স্থানটির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পরিস্থিতি তৈরি করছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর ও বিরোধপূর্ণ স্থানগুলোর একটি হিসেবেও বিবেচিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।