Web Analytics

এনবিআর বিভাজন ইস্যুতে আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনগুলো রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তারা ২০২৫ সালের ২৪ জুন সকাল সাড়ে ১১টায় রাজস্ব ভবনের প্রবেশপথে অবস্থান করে ২২ জুন জারি করা বদলির আদেশ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। কর্তৃপক্ষ এ আচরণকে ঔদ্ধত্যপূর্ণ, চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং সরকারি আদেশ অবজ্ঞার শামিল বলে উল্লেখ করে। এটি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচিত হয়।

বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় কারও বেতন কয়েক ধাপ ও কারও বেতন কয়েক বছরের জন্য অবনমিত করা হয়েছিল। কর্মকর্তারা ৩০ জুলাইয়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দণ্ডাদেশ মার্জনার আবেদন করেন। রাষ্ট্রপতি আবেদন মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের নির্দেশ দেন। ফলে মূল বেতনে অবনমিতকরণসূচক লঘুদণ্ড বাতিল এবং সংশ্লিষ্ট বিভাগীয় মামলার দায় থেকে কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।